ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / ২৭ বার পড়া হয়েছে

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। ওইদিন সারাদেশে একযোগে এই ফল প্রকাশিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

সোমবার কমিটির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সব শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, কেন্দ্র সচিব ও সর্বসাধারণকে অবগত করা যাচ্ছে যে, এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফল আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশিত হবে। ফলাফল প্রাপ্তির বিস্তারিত নিয়মাবলি পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা গত ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

উল্লেখ্য, এর আগে গত ৮ জুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের ঘোষণা দিয়েছিলেন। তবে ফল তৈরির প্রক্রিয়া সম্পন্ন করতে না পারায় শিক্ষাবোর্ডগুলো একাধিকবার তারিখ পিছিয়ে দেয়, যার ফলে অবশেষে ১০ আগস্ট চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হলো।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

আপডেট সময় ০৫:০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬