ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বাঞ্চলের ৯ জেলায় বন্যা পরিস্থিতি তিস্তায় পানির চাপে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / ৪০ বার পড়া হয়েছে

বর্ষা মৌসুমের শুরুতেই দেশের উত্তর-পূর্বাঞ্চলের ছয় জেলায় বন্যা এবং তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আগাম পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দুই দিন আগে চার জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করা হলেও গতকাল সোমবার এই নতুন পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

বন্যা সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে এবং সিলেট ও সুনামগঞ্জ জেলায় সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এছাড়া নেত্রকোনা, ময়মনসিংহ ও শেরপুর জেলায় ভুগাই-কংস ও সোমেশ্বরী নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

সোর্সঃ আমার দেশ

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

পূর্বাঞ্চলের ৯ জেলায় বন্যা পরিস্থিতি তিস্তায় পানির চাপে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

আপডেট সময় ১২:৪১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬